শ্রীপুরে গ্রাম পুলিশদের সম্মানী প্রদান
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২০:১৩
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
গ্রাম আদালতকে আরো কার্যকরী ও শক্তিশালীকরণের লক্ষ্যে মাগুরার শ্রীপুরে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ৭৭ জন গ্রাম পুলিশকে সংস্থার পক্ষ থেকে সম্মানী স্বরূপ প্রত্যেককে ২ হাজার ৪শ টাকা হারে সম্মানী প্রদান করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে ইউএনডিপি বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশনের মাধ্যমে ২০০৯-২০১৩ গ্রাম আদালত কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, জেলা সমন্বয়কারী সুশীল কুমার দাস, ট্রেনিং অফিসার শহীদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা জেসমিন সুলতানা ও উপজেলা সমন্বয়কারী মো. আ. আলীম সজল।