দিনাজপুরে সাঁওতালী ভাষার ওয়েবসাইট

স্টাফ রিপোর্টার, দিনাজপুর সাঁওতালী উইকী বাংলাদেশ-এসডাব্লিউবি নামের একটি সংগঠন দিনাজপুরে সাঁওতালী ভাষায় ওয়েবসাইট এবং এসএমএস পোর্টাল চালু করেছে। এসডাব্লিউবি’র উদ্যোগে গতকাল রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সাঁওতাল ছাত্র প্রতিনিধি সম্মেলনে এই ওয়েবসাইট ও পোর্টাল চালু করা হয়। প্রতিনিধি সম্মেলন শুরু হয় সাঁওতালী উইকী বাংলাদেশ এর সভাপতি সালভাতর পাউরিয়ার সভাপতিত্বে। বাংলাদেশ সাঁওতালী বাইসি’র দিশম পারগানা কেরোবিন হেমব্রম, সদস্য যোসেফ সরেন, এসডাব্লিউবি’র সহ-সভাপতি যোসেফ হাঁসদা, সমন্বয়কারী আলবিনুস সরেন ও সম মাইকেল সরেন। সাঁওতালী ভাষার গুরুত্ব ও ইতিহাস এবং বর্ণমালার বিষয় নিয়ে আলোচনা করেন আলবিনুস সরেন, যোগেন হাঁসদা, সমর মাইকেল প্রমুখ।