ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ইত্তেফাক রিপোর্ট
চাকরি স্থায়ীকরণের দাবিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অস্থায়ী কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বার্ন ইউনিট ভবনের চার তলায় বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের রুমের সামনে এই অবস্থান কর্মসূচি পালন চলে।
এর আগে গত শনিবার থেকে দুই দিনের এই কর্মসূচি পালন করার কথা থাকলেও ঘূর্ণিঝড় ফণীর কারণে প্রথম দিনের কর্মসূচি স্থগিত করা হয়েছিল। পরে রবিবার ও সোমবার কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। জীবন মিয়া আরো বলেন, আগামী ১১ মে পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে। আলোচনা করে আবার কর্মসূচির তারিখ জানানো হবে।