পারমাণবিক কর্মসূচি নিয়ে
ইরানের সাথে ছয়
পরাশক্তির বৈঠক শুরু
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২০:৪২
আল জাজিরা ও রয়টার্স
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রায় এক দশক ধরে চলা বিতর্কের অবসান ঘটাতে নতুন করে দেশটির সঙ্গে বৈঠকে বসেছে বিশ্বের ছয় পরাশক্তি। দু’দিনের এই বৈঠক শুক্রবার কাজাখস্তানের আলমাতি শহরে শুরু হয়েছে। বৈঠকে পারমাণবিক কর্মসূচি বন্ধের বিনিময়ে ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব গ্রহণের অনুরোধ জানানো হবে।
চলতি বছর দ্বিতীয়বারের মতো ইরানের সঙ্গে বৈঠকে বসল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন ও রাশিয়া। এই ছয় পরাশক্তি আশা, পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিনিময়ে ইরানের নিষেধাজ্ঞা শিথিল করার যে প্রস্তাব দেয়া হয়েছে, তা দেশটি গ্রহণ করবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক থেকে কোনো সমাধান আসার সম্ভাবনা ক্ষীণ।