যশোরে বিআরটিএ পরিদর্শক ছুরিকাহত
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২২:০৪
অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যশোরে বিআরটিএ পরিদর্শক মামুনুর রশীদ আহত হয়েছেন। গত বৃহস্পতিবার শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামুনুর রশীদ ঘোপ এলাকা থেকে রিকশায় ফেরার সময় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামুনুর রশীদ বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। দুর্বৃত্তরা তার উপর হামলা করলেও তার কাছ থেকে কিছু ছিনিয়ে না নেয়ায় এটি ছিনতাইকারীদের হামলা নয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে কারা এবং কি কারণে এ হামলা চালিয়েছে তা এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।