কাশিয়ানী উপজেলা সমিতি, ঢাকা
জাফর আহমেদ সভাপতি মুজিবর সাধারণ সম্পাদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২২:০৪
বুধবার রাজধানী ঢাকার মহাখালীস্থ জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল মিলনায়তনে কাশিয়ানী উপজেলা সমিতি-ঢাকার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খানকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা এসএম মুজিবর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
এ পরিষদে অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফাকে কার্যকরী সভাপতি, আলহাজ্ব আবুল কালাম আজাদকে সিনিয়র সহ-সভাপতি, মোল্যা খালিদ হোসেন লেবুকে সাংগঠনিক সম্পাদক, হামিদুর রহমান হায়দারকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নাজির আলী খানকে অর্থ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। এ সমিতির কার্যকাল দুই বছর। -সংবাদ বিজ্ঞপ্তি