নাস্তিকদের পৃষ্ঠপোষকরাই সবচেয়ে বড় নাস্তিক

রাজধানীর মোহাম্মদপুরস্থ জৈনপুরী দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, প্রতিটি নবীর যুগেই আস্তিক (তৌহিদ বাদী)-এর বিপরীতে নাস্তিকের তত্পরতা ও আবির্ভাব লক্ষ্য করা গেছে। বর্তমানে বাংলাদেশে নাস্তিকেরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, প্রকাশ্যে তারা আল্লাহ, রাসুল ও ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে- এদের প্রতি আল্লাহর গজব নাজিল হবে। আর এদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তারা সবচেয়ে বড় নাস্তিক। এদের তত্পরতা বন্ধ করা না গেলে সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হবে। গত বৃহস্পতিবার জৈনপুরী দরবার শরীফের মাসিক দোয়া ও জিকির মাহফিলে জৈনপুরী পীর সাহেব এসব কথা বলেন। মাহফিলে আরো উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ মশকাতুর রহমান জৈনপুরী। - প্রেস বিজ্ঞপ্তি