ভান্ডারিয়ায় চাঁনমিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১৫
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার কনিষ্ঠ ভ্রাতা ভান্ডারিয়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলার ৩৭টি এতিম খানায় দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও এতিমদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে উত্তর পৈকখালী শহীদ কাজী দেলোয়ার হোসেন দুঃস্থ শিশুকল্যান, দক্ষিন হরিনপালা খবিরউদ্দিন আহম্মেদ শিশুসদন, মোহসিনা কারিগরি এতিমখানা ও শিশুসদন,দারুলহুদা আল গায্যালী এতিমখানা, ধাওয়া বড়মিয়াবাড়ি রহমানিয়া এতিমখানা, দক্ষিন শিয়ালকাঠী দুঃস্থ শিশুকল্যান, সিকদারপারা এহিয়া উলুমউদ্দিন এতিম খানা ও লিল্লাবোডিং, রাজপাশা দারুল উলুম এতিমখানা, চৌহরীয়া দারুল উলুম এতিমখানাসহ উপজেলার সকল এতিম খানায় আলোচনাসভা , দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । উপজেলার দক্ষিন দারুলহুদা মানিক মিয়া স্মৃতিসংঘ ও তাসমিমা হোসেন পাঠাগারের সভাপতি ওবায়দুল হক বাদল মাতুব্বরের উদ্যোগে কোরআনখানী, মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়। জাহাঙ্গির মাতুব্বরের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন আব্দুল্লাহ মাহমুদ, আঃ খালেক খান, মাওঃ আবুল কালাম, বাবুল মাতুব্বর, মাওঃ আইনুল হক, দুলাল হাওলাদার প্রমুখ। এছাড়া মরহুমের ভাণ্ডারিয়াস্থ নিজ বাড়ীর জামে মসজিদে বাদ জুমা এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের কনিষ্ঠ পুত্র ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিমসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে শরিক হন।