মীর্জাগঞ্জে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

যৌন হয়রানির দায়ে গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক মীর্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান উপজেলার বৈদ্যপাশা গ্রামের আতাহার হাওলাদার নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। জানা যায়, একই গ্রামের এক গৃহবধূকে গতকাল সকালে বৈদ্যপাশা বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় ঐ যুবক তার পথ রোধ করে এবং জাপটে ধরে। এ যুবকটি তার দোষ স্বীকার করলে আদালত উল্লেখিত রায় দেন।