আজকের রাশিফল

৭ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার আজ ২৪ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৫ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৫৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৮ ও ৯। শুভবার: শনি ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও নীলা। প্রকৃতিগতভাবে আপনি:সাহসী ও উচ্চাভিলাষী। বড় ধরনের পরিকল্পনায় আগ্রহী। অধ্যবসায় ও দৃঢ়তা আপনার চরিত্রের বড় গুণ। পরিকল্পনা বাস্তবায়নে নানা বাধার সম্মুখীন হবেন। জীবনের প্রথম অর্ধেক প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আপনি একটু চাপা ও সন্দেহপ্রবণ। তাই লোকজন আপনাকে ভুল বুঝতে পারে। সকল পরিকল্পনা ও কাজে সতর্কতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারলে আপনি সাফল্য লাভ করবেন। দুর্ঘটনা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ সামাজিক কাজে জড়াতে পারেন। সম্মান ও মানসিক শান্তি পাবেন। রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য দিনটি শুভ। জনসংযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। যাত্রা শুভ নয়। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ শরীর ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনীয় চিকিত্সা নিন। কাজের চাপ ও ব্যস্ততা বৃদ্ধি পাবে। ক্লান্ত বোধ করতে পারেন। বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে। কোনো সত্ মানুষের সান্নিধ্যে উপকৃত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো বন্ধুর সাথে মতানৈক্য দেখা দিতে পারে। প্রত্যাশা পূরণ বাধাগ্রস্ত হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। রাজনীতিবিদদের সতর্ক থাকতে হবে। বিরোধী পক্ষ প্রবল হয়ে উঠতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অযথা ঝামেলায় না পড়লেই ভালো করবেন। যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শরীর ভালো নাও থাকতে পারে। কোনো কারণে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। স্বার্থপরতা ক্ষতিকর হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রবাসীদের জন্য দিনটি শুভ। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ উত্তেজিত হয়ে কোনো কাজ করবেন না। যে কোনো সিদ্ধান্ত চিন্তা-ভাবনা করে নিন। শরীর অসুস্থ হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ আর্থিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রে সমস্যার উদ্ভব হতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। মন-মেজাজ ভালো থাকবে না। কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ অহেতুক কোনো গোলমালে জড়াতে পারেন। আপনজন কারো সাথে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। পুলিশ বা প্রশাসনে কর্মরত লোকদের জন্য শুভ সম্ভাবনাময়। চাকরি প্রার্থীরা কর্মসংস্থানের ব্যাপারে কারো সহযোগিতা পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ কারো কোনো ব্যাপারে জিম্মা হবেন না। বোন বা কন্যার বিয়ের প্রস্তাব আসতে পারে। গৃহে অতিথির সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। শরীর খুব একটা ভালো যাবে না। এসিডিটিতে ভুগতে পারেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ বৈবাহিক ব্যাপারে আজ কোনো সিদ্ধান্ত নিতে পারেন। প্রণয়াদি বিষয়ের জন্য আজ দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে বিবেচনা করুন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ পেশাগত ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সেই তুলনায় লাভবান হওয়ার সম্ভাবনা কম। সরকারি চাকুরেদের মানুষিক হতাশা দেখা দিতে পারে। যোগ্যতার যথাযথ মূল্যায়ন না হওয়ার সম্ভাবনাই বেশি। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। দূরের যাত্রা শুভ।