প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ১৭:৪৫
প্রাথমিক বিজ্ঞান
জান্নাতুল ফেরদৌস স্বর্ণা,সহকারি শিক্ষক
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। বন্ধুরা আজ আমরা প্রাথমিক বিজ্ঞান বই এর (১-৫) অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা প্রাথমিক শিক্ষা সমাপনীতে যেহেতু তোমাদের নৈর্ব্যক্তিক অংশে ৪০ নম্বর এবং শূন্যস্থানে ১০ নম্বর আছে তাই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা ভালো করে জানা থাকলে এই বিষয়গুলোর উত্তরও লেখা যাবে। খুব মনোযোগ দিয়ে চর্চা করো। আর বেশি বেশি অধ্যায়গুলো রিডিং পড়ো।
গত বুধবারের পর
৩১। পানিকে কত মিনিট ফুটিয়ে জীবাণুমুক্ত করা হয়?
উ: ফুটতে শুরু করার পর আরও ২০ মিনিট।
৩২। হ্যালোজেন ট্যাবলেট কি?
উ: পানি শোধন পদ্ধতির একটি রাসানিক পদার্থের নাম।
৩৩। কি ছাড়া আগুন জ্বলে না?
উ: অক্সিজেন।
৩৪। কি দিয়ে ফুটবলকে বায়ুপূর্ণ করা হয়?
উ: পাম্প দিয়ে।
৩৫। সমুদ্রের তলদেশে যাবার সময় ডুবুরিরা কি নিয়ে যায়?
উ: সিলিন্ডারে করে অক্সিজেন।
৩৬। বায়ুর আবরণকে কি বলে?
উ: বায়ুমণ্ডল।
৩৭। বায়ুতে প্রধানত কি কি থাকে?
উঃ লাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই- অক্সাইড ও জলীয়বাষ্প।
৩৮। আগুন নিভাতে সাহায্য করে কোন গ্যাস?
উ: কার্বন-ডাই-অক্সাইড।
৩৯। কোন গ্যাস বায়ুর চেয়ে ভারী?
উ: কার্বন-ডাই-অক্সাইড।
৪০। কোমল পানীয়ের স্বাদ ঝাঁঝালো কেন?
উ: উচ্চচাপে বোতলে কার্বন-ডাই- অক্সাইড ভরা থাকে বলে।
৪১। বায়ু দূষণ কি?
উ: বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে।
৪২। রেলগাড়ি, টেম্পো ইত্যাদি থেকে নির্গত ধোঁয়া কোন কোন গ্যাস মিশ্রিত থাকে?
উ: কার্বন কণা, কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড।
৪৩। বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধির কারণ কি?
উ: কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো।
৪৪। বৃষ্টির পানিতে কি মিশে পানিকে এসিডযুক্ত করে?
উ: সালফারের অক্সাইড।
৪৫। দূষিত বায়ুর কারণে কি কি রোগ হতে পারে?
উ: এলার্জি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি।
৪৬। এটম অর্থ কি?
উ: অবিভাজ্য অর্থাত্ যাকে আর ভাঙ্গা যায় না।
৪৭। হীরা অনেক বেশি শক্ত কেন?
উ: কারণ, এর মধ্যে কার্বন পরমাণু ভিন্নভাবে সজ্জিত এবং তাদের বন্ধন অনেক দৃঢ়।
৪৮। কয়লা পুড়িয়ে তাপ উত্পন্ন করলে শক্তির কোন রূপান্তর ঘটে?
উ: রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
৪৯। সৌরবিদ্যুত্ কি?
উ: সূর্যের আলো থেকে বিদ্যুত্ উত্পাদন করাই হলো সৌরবিদ্যুত্।
৫০। সূর্যের মধ্যে তৈরিকৃত শক্তিকে কোন শক্তি বলে?
উ: নিউক্লিয়ার শক্তি।
শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক শিক্ষা সমাপনীর মান বণ্টন অনুযায়ী ৪ ও ৫ অধ্যায় থেকে আজ কিছু নমুনা শূন্যস্থান পূরণ দেয়া হলো।
প্রশ্ন : পানির বায়ু থেকে মাছ — গ্রহণ করে বেঁচে থাকে।
উত্তর :পানির বায়ু থেকে মাছ অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে।
প্রশ্ন :— ছাড়া আগুন জ্বলে না।
উত্তর : অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না।
প্রশ্ন : সাইকেল, রিকশা ও টায়ারে বায়ু ভর্তি করে চালালে — চলে।
উত্তর : সাইকেল, রিকশা ও টায়ারে বায়ু ভর্তি করে চালালে তাড়াতাড়ি চলে।
প্রশ্ন বায়ুপ্রবাহকে ব্যবহার করে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে —উত্পাদন করা হয়।
উত্তর : বায়ুপ্রবাহকে ব্যবহার করে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করা হয়।
প্রশ্ন : খোলা জায়গায় বায়ু কাপড় থেকে পানি — নেয়।
উত্তর :খোলা জায়গায় বায়ু কাপড় থেকে পানি শুষে নেয়।
প্রশ্ন :বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হলে আমাদের জন্য —হয়ে দাঁড়ায়।
৬। বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
প্রশ্ন : ইটের ভাটা লোকালয় থেকে দূরে— করা।
উত্তর : ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করা।
প্রশ্ন :কয়লা পোড়ালে এতে মিশে থাকা সালফার পুড়ে — উত্পন্ন হয়।
উত্তর : কয়লা পোড়ালে এতে মিশে থাকা সালফার পুড়ে সালফারের অক্সাইড উত্পন্ন হয়।
প্রশ্ন : কার্বন মনোক্সাইড বেশ—।
উত্তর : কার্বন মনোক্সাইড বেশ বিষাক্ত।
প্রশ্ন : বিভিন্ন কারণে বায়ুর উপাদানগুলোর পরিমাণ — বা — যেতে পারে।
উত্তর :বিভিন্ন কারণে বায়ুর উপাদানগুলোর পরিমাণ কমে বা বেড়ে যেতে পারে।
প্রশ্ন : প্রবাহিত বায়ু তাপকে — করে।
উত্তর : প্রবাহিত বায়ু তাপকে শোষণ করে।
ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর
শিক্ষার্থী বন্ধুরা , আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ দেয়া হলো । পরীক্ষায় এটি থাকবে ৩ নম্বর প্রশ্নে এবং প্রশ্ন থাকবে ১০টি ১০টিরই উত্তর দিতে হবে, এতে নম্বর থাকবে ১০।
দ্বিতীয় অধ্যায়: এবাদত
শূন্যস্থান পূরণ করো
৪১। সালাতের ওয়াজিব---টি।
উত্তর: সালাতের ওয়াজিব ১৪ টি।
৪২। সাহু সানে---টি।
উত্তর: সাহু মানে ভুল।
৪৩। সেজদা সাহু মানে ---সংশোধনের সেজদা।
উত্তর: সেজদা সাহু মানে ভুল সংশোধনের সেজদা।
৪৪। ইচ্ছা করে কোনো --- বাদ দিলে সালাত হয় না।
উত্তর: ইচ্ছা করে কোনো ওয়াজিব বাদ দিলে সালাত হয় না।
৪৫। মসজিদ অর্থ --- করার স্থান।
উত্তর: মসজিদ অর্থ সেজদা করার স্থান।
৪৬। সালাত আদয়ের জন্য নির্ধারিত এবাদত খানাকে--- বলে।
উত্তর: সালাত আদয়ের জন্য নির্ধারিত এবাদতখানাকে মসজিদ বলে।
৪৭।মসজিদকে বায়তুল্লাহ বা ---ঘর বলা হয়।
উত্তর: মসজিদকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়।
৪৮। দুনিয়ার মধ্যে আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো ---।
উত্তর: দুনিয়ার মধ্যে আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ।
৪৯। ঢাকা শহরকে বলা হয় --- শহর।
উত্তর: ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর।
৫০। দুনিয়ার সকল মসজিদই ---ঘর।
উত্তর: দুনিয়ার সকল মসজিদই আল্লাহর ঘর।
৫১। কাবা শরিফ --- অবস্থিত।
উত্তর: কাবা শরিফ মক্কায় অবস্থিত।
৫২। মসজিদে --- জেরুজালেমে অবস্থিত।
উত্তর: মসজিদে আকসা জেরুজালেমে অবস্থিত।
৫৩। সাওম --- শব্দ।
উত্তর: সাওম আরবি শব্দ।
৫৪। সাওমকে ফারসি ভাষায় --- বলা হয়।
উত্তর: সাওমকে ফারসি ভাষায় রোজা বলা হয়।
৫৫। ইসলামের --- রুকনের মধ্যে সাওম একটি।
উত্তর: ইসলামের পাচঁটি রুকনের মধ্যে সাওম একটি।
৫৬। মৌলিক এবাদতগুলোর মধ্যে সালাত ও জাকাতের পরেই ---স্থান।
উত্তর: মৌলিক এবাদতগুলোর মধ্যে সালাত ও জাকাতের পরেই সাওমের স্থান।
৫৭।--- ধনী- দরিদ্র সকল মুসলমনের ওপর ফরজ এবাদত।
উত্তর: সাওম ধনী- দরিদ্র সকল মুসলমনের ওপর ফরজ এবাদত।