এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান দ্বিতীয়পত্র এবং ব্যাংকিং ও বীমা’র মডেল প্রশ্ন

আলাউদ্দিন চৌধুরী পরীক্ষক: কুমিল্লা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়। সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রাণিবিজ্ঞান বিভাগ খলিলুর রহমান ডিগ্রি কলেজ, নোয়াখালী। সুপ্রিয় ছাত্র-ছাত্রী, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ‘ভূমিকা’ অধ্যায়ের ওপর কিছু প্রশ্নোত্তর উপস্থাপন করা হলো, যা বোর্ড (ফাইনাল) পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, উত্তরপত্রে উত্তর লেখার ধরন ও উত্তরের যথার্থতার ওপর একজন পরীক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তি অনেকাংশে নির্ভর করে। নিম্নে উল্লেখিত নিয়মে উত্তর লিখতে পারলে জিপিএ-৫ সহজেই পাবে। প্রশ্নোত্তরগুলো বোর্ড (ফাইনাল) পরীক্ষার জন্য সংরক্ষণ করে রাখবে। ভূমিকা অধ্যায় প্রশ্ন: প্রাণিবিজ্ঞানের ফলিত শাখাগুলোর নাম উল্লেখ কর। উত্তর: প্রাণিবিজ্ঞানের ফলিত শাখাসমূহ: ১. মত্স্য চাষ, ২. রেশম চাষ, ৩. চিংড়ি চাষ,৪. মৌমাছি পালন, ৫. মুক্তা চাষ ৬. হাঁস-মুরগি পালন, ৭. পশু প্রজনন,৮. লাক্ষ্মা চাষ, ৯. গবাদিপশু পালন, ১০. পরজীবীবিদ্যা, ১১. পেস্ট দমন,১২. ব্যাঙ চাষ, ১৩. সাপ চাষ,১৪. কচ্ছপ চাষ ১৫. জৈব প্রযুক্তি ইত্যাদি। প্রশ্ন:আধুনিক প্রাণিবিজ্ঞানের কয়েকটি শাখার নাম লিখ। ‘বিকল্প প্রশ্ন’ বিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে সম্পর্কিত প্রাণিবিজ্ঞানের এরূপ কয়েকটি উল্লেখযোগ্য শাখার নাম লিখ। উত্তর:আধুনিক প্রাণিবিজ্ঞানের কয়েকটি শাখা: ১. জৈব-প্রযুক্তি,২. প্রাণরসায়ন, ৩. জীব-পরিসংখ্যান, ৪. জীবগণিত, ৫. জীবপদার্থবিদ্যা, ৬. সামুদ্রিক জীববিদ্যা, ৭. জীব আবহাওয়াবিদ্যা,৮. জৈব-ভূরসায়ন, ৯. মহাকাশ জীববিদ্যা,১০. অণুজীববিদ্যা ইত্যাদি। প্রশ্ন: প্রাণিবিজ্ঞানের কতকগুলো বিশেষ শাখার নাম লিখ। ‘বিকল্প প্রশ্ন’ বিশেষিত প্রাণিবিজ্ঞানের কতকগুলো শাখার নাম লিখ। উত্তর: প্রাণিবিজ্ঞানের বিশেষ শাখাসমূহ: ১. প্রোটোজোয়াবিদ্যা,২. মাত্স্যবিদ্যা, ৩. পতঙ্গবিদ্যা,৪. সরীসৃপবিদ্যা, ৫. ফিতাকৃমিবিদ্যা,৬. সূতাকৃমিবিদ্যা, ৭. পাখিবিদ্যা,৮. স্তন্যপায়ীবিদ্যা, ৯. বন্যপ্রাণিবিদ্যা,১০. কম্বোজবিদ্যা ইত্যাদি। প্রশ্ন: বিশুদ্ধ প্রাণিবিদ্যার পাঁচটি শাখার বিবরণ দাও। ‘বিকল্প প্রশ্ন’ বিশুদ্ধ প্রাণিবিদ্যার উল্লেখযোগ্য পাঁচটি শাখার বর্ণনা দাও। উত্তর: বিশুদ্ধ প্রাণিবিদ্যার উল্লেখযোগ্য পাঁচটি শাখা: ১. অঙ্গসংস্থানবিদ্যা:এ শাখায় প্রাণিদেহের আকার, আয়তন, অঙ্গ-প্রত্যঙ্গের বাহ্যিক অবস্থান ও গঠন সম্বন্ধে আলোচনা করা হয়। ২. কোষবিদ্যা:এ শাখায় প্রাণিদেহের কোষ, কোষের আকার, প্রকৃতি, বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন, কোষ বিভাজন ও কার্যাবলী সম্পর্কে আলোচিত হয়। ৩. ভ্রূণবিদ্যা:নিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরস্ফুিরণ, পরিপূর্ণ বিকাশ প্রভৃতি সম্বন্ধে এ শাখায় আলোচনা করা হয়। ৪. শরীরবিদ্যা:প্রাণিদেহের পুষ্টি, শ্বসন, ক্ষরণ, রেচন, জনন প্রভৃতি শরীরবৃত্তীয় কার্যাবলী এ শাখায় আলোচনা করা হয়। ৫. শ্রেণিবিন্যাসবিদ্যা:প্রাণীদের নামকরণ, শ্রেণি বিভাগ ও তার রীতি-নীতি সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়। প্রশ্ন: বিশুদ্ধ প্রাণিবিজ্ঞানের শাখাসমূহের নাম লিখ। উত্তর: বিশুদ্ধ প্রাণিবিজ্ঞানের শাখাসমূহ: ১. অঙ্গসংস্থানবিদ্যা, ২. কোষবিদ্যা, ৩. শরীরবিদ্যা,৪. ভ্রূণবিদ্যা, ৫. শ্রেণিবিন্যাসবিদ্যা,৬. কলাস্থানবিদ্যা, ৭. রোগ নিরূপণ বিদ্যা, ৮. বংশগতিবিদ্যা, ৯. বাস্তুবিদ্যা, ১০. পরজীবীবিদ্যা, ১১. বিবর্তনবিদ্যা,১২. প্রাণিজীবাশনবিদ্যা, ১৩. প্রাণিভূগোলবিদ্যা,১৪. প্রাণী আচরণবিদ্যা, ১৫. আণবিক জীববিদ্যা,১৬. এনজাইমবিদ্যা, ১৭. হরমোনবিদ্যা,১৮. অনাক্রম্যবিদ্যা, ১৯. শরীর সংস্থানবিদ্যা, ২০. সুমানব বংশগতিবিদ্যা ইত্যাদি। কামরুল হাসান দিপু প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ গ্রীনফিন্ড কলেজ, ঢাকা ১.ইতালীয় bonco শব্দ কোন জার্মান শব্দ থেকে এসেছে? ক.Banca খ.Bancus গ.Banke ঘ.Monte ২.বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক, ব্যাংক অব ভেনিস কত সালে প্রতিষ্ঠিত হয়? ক.১১৫৭খ.১১৭৮ গ.১৪০১ঘ.১৪৯৪ ৩.নিচের কোনটি অতালিকা ভুক্ত ব্যাংক? ক.ওয়ান ব্যাংক লিমিটেড খ.এক্সিম ব্যাংক লিমিটেড গ.রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ঘ.বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড ৪. কোন যুগে ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নয়ন ঘটে? ক.আধুনিক যুগে খ.মধ্যযুগে গ.প্রাচীন যুগে ঘ.চৈনিক সভ্যতার সময়ে ৫.শান্সী ব্যাংক কত অব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বলে ধারণা করা হয়? ক.৬০০ অব্দে খ.৭০০ অব্দে গ.৩০০ অব্দে ঘ.৯০০ অব্দে ৬.ডিসেম্বর ২০১১ তথ্য অনুযায়ী বাংলাদেশে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা কত ছিল? ক. ৪৬টি খ.৫৭টি গ.৪৭টি ঘ.৪৬টি ৭. কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো - i.ঋণদান ও ঋণের তত্ত্বাবধান ii.মূলধন গঠন ও বিনোয়োগ iii. নোট ও মূদ্রার প্রচলন নিচের কোনটি সঠিক? ক.i খ.ii গ.i ও iii ঘ.ii ও iii ৮.বাংলাদেশে ২০১১ সালের ৩১ ডিসেম্বর ব্যাংক হার কত ছিল? ক.৪% খ. ৫% গ.৫.৫% ঘ.৬% ৯. কেন্দ্রীয় ব্যাংক ঋণের সর্বক্ষেত্রে আশ্রয় স্থল কে বলেছেন? ক.অধ্যাপক হট্রে খ.অধ্যাপক শ গ.আর.পি. কেন্ট ঘ.কেয়ার্নক্রস ১০. নিকাশ ঘর কেমন ধরনের প্রতিষ্ঠান? ক.সরকারী প্রতিষ্ঠান খ. বেসকারি প্রতিষ্ঠান গ.স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান গ.অধাসরকারি প্রতিষ্ঠান ১১.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ? ক.ঋণদান খ.ঋণ নিয়ন্ত্রণ গ.ঋণ তদারকি ঘ.বিনিময়ের মাধ্যম সৃষ্টি ১২.সোনালী ব্যাংকের কাজ হলো— i.ঋণ নিয়ন্ত্রণ ii.ঋণ দান ঋণ আমানত সৃষ্টি নিচের কোনটি সঠিক? ক.i ও ii খ.ii ও iii গ.ii ও iii ঘ.i, ii ও iii ১৩.দেশের সর্ববৃহত্ রাষ্ট্রীয় মালিকানাবিন ব্যবসায় কোনটি? ক.অগ্রনী ব্যাংক খ. সোনালী ব্যাংক গ.জনতা ব্যাংক ঘ.বেসিক ব্যাংক ১৪.কোন ধরনের হিসাব মালিককে কার্ড সরবরাহ করা হয় না? ক.স্থায়ী খ.চলতি গ.সঞ্চয়ী ঘ.বিশেষ চলতি ১৫. অচল অর্থ জমা রয়েছে এমন একজন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম? ক.সঞ্চয়ী খ.স্থায়ী গ.বিশেষ চলতি ঘ. পেনশনসঞ্চয়ী ১৬. কোন হিসাবের জন্য ব্যাংক কোনো চেক বই সরবরাহ করে না? ক.চলতি হিসাবে খ.সঞ্চয়ী হিসাবে গ.স্থায়ী হিসাবে গ.চলতিও সঞ্চয়ী হিসাবে ** পোষাক রপ্তানিকারক মি. কাওসার ব্যাংকে ৫০ লক্ষ টাকা জমা আছে। নতুন অর্ডারের জন্য টাকার প্রয়োজন হওয়ায় ব্যাংকের নিয়ম কানুন অনুসরণ করে তিনি ব্যাংক থেকে ৭০ লক্ষ টাকা উত্তোলণ করেন। ১৭. মি. কাওসারের ২০ লক্ষ টাকা গৃহীত ঋণের সাথে কোন ঋণের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? ক.ব্যবসায় ঋণ খ.নগদ ঋণ গ.বন্ধকী ঋণ গ.জমাতিরিক্ত ঋণ ১৮. এ ঋণ গ্রহণের মাধ্যমে প্রকাশ পাবে— i.প্রতিষ্ঠানের সুনাম ii.দেশের কর্মসংস্থান iii.বিনিময় হার নিচের কোনটি সঠিক? ক.i ও ii খ.i ও iii গ.ii ও iii ঘ.i, ii ও iii ১৯.বিদেশে গিয়ে অর্থ সংগ্রহের সহজ পদ্ধতি কোনটি? ক.ভ্রমণ কারীর চেক খ.ভ্রমণ কারীর প্রত্যয় পত্র গ.নগদ প্রত্যয় পত্র ঘ.ব্যাংকের আজ্ঞা পত্র ২০. বাংলাদেশী মুদ্রা টাকাকে ভাসমান মুদ্রা ঘোষণা করা হয়েছে কত সালে? ক.২০০১খ.২০০২ গ.২০০৩ঘ.২০০৪ ২১.কোন ধরনের বীমার মধ্য দিয়ে বীমা ব্যবসায় যাত্রা শুরু করে? ক.জীবন খ. নৌ গ.অগ্নি ঘ.দুর্ঘটনা ২২. বীমা ব্যবসায়ের উত্পত্তির ক্রম হলো — ক.জীবন  অগ্নি  দুর্ঘটনা খ. নৌ  জীবন  অগ্নি  দুর্ঘটনা গ. নৌ  অগ্নি  জীবন  দুর্ঘটনা ঘ.অগ্নি  নৌ  জীবন  দুর্ঘটনা ২৩. বীমাচুক্তি করা যায় না কী ছাড়া? ক.বাজি ছাড়া খ.বীমা যোগ্য স্বার্থ গ.ক্ষতি ঘ.অভিযোগ ২৪. বীমাকারী কর্তৃক অন্যের ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে কী বলে? ক.বৃত্তি খ.প্রিমিয়াম গ.মুনাফা ঘ. বোনাস ২৫. মৃত্যুহার পঞ্জিতে বিভিন্ন বয়সের সম্ভাব্য মৃতব্যক্তির সংখ্যা কীভাবে বের করা হয়? ক.শতকরা হারে খ.প্রতি হাজারে গ.প্রতি দশ হাজারে ঘ.প্রতি লাখে মি. সাগর এমন বীমাপত্র খুলেছেন যাতে বীমাদাবি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত। প্রিমিয়াম দিয়ে চলেছেন দীর্ঘদিন। আর কত দিন দিতে হবে তাও অনির্দিষ্ট। তিতি এখন আর এটি চালাতে চাননা। তিনি ভাবছেন এ ধরনের বীমাপত্র সুবিধা জনক হয়। ২৬. মি. সাগর কোন ধনের বীমাপত্র সংগ্রহ করেছেন? ক.বিলম্বিত বীমা খ.নির্দিষ্ট গ.আজীবন ঘ.মৃত্যু ঝুঁকি ২৭. মি. সাগর এটা না চালাতে চাইলে সেজন্য কী দাবি করতে পারেন? ক.প্রিমিয়াম খ.সমর্পন মূল্য গ.বীমা দাবি ঘ. বোনাস ২৮. নৌবীমা এর ইংরেজি প্রতিশব্দ কোনটি? ক.Boat in Surance খ.Marine Insurance গ.Ship in Surance ঘ.Boat and ship Insurance ২৯. সামুদ্রিক ক্ষতিকে কত ভাগে ভাগ করা যায়? ক.৪ ভাগে খ.৩ ভাগে গ.৫ ভাগে ঘ.২ ভাগে ৩০. জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয়া হলে তাকে কী বলে? ক.ত্যাগ স্বীকার খ.গচ্চা গ.উদ্ধার সংক্রান্ত ঘ.বিশেষ খরচ ৩১. লয়েডস কী? ক.একটা কফিখানা খ.একটা বীমা প্রতিষ্ঠান গ.একটা বীমা সমিতি ঘ.বীমা দায় গ্রাহকদের সংস্থা ৩২.নিচের কোন ধরনে বীমার ক্ষেত্রে স্থাবর ও অস্থাবর উভয় ধরনের সম্পত্তিই বীমা করা যায়? ক. নৌ খ.অগ্নি গ.দুর্ঘটনা ঘ.শস্য ৩৩. অগ্নিজনিত কারণে ক্ষতির উদ্ভব হলে বীমাকারীর করণীয় হল — i.দাবির বৈধতা সম্পর্কে তথ্য হাজির ii.দাবির বৈধতা নিশ্চিত করণ iii.দ্রুত তদন্ত কারী প্রেরণ নিচের কোনটি সঠিক? ক.i ও ii খ.ii ও iii গ.ii ও iii ঘ.i, ii ও ii ৩৪. বীমাকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? ক.২ ভাগে খ.৩ ভাগে গ.৭ ভাগে ঘ.৪ ভাগে ৩৫. জমা, খরচ, শিলাবৃষ্টি—কোন বীমার অন্তর্ভূক্ত? ক. নৌবীমা খ.শস্য বীমা গ.বিশেষ বীমা ঘ.চৌর্য বীমা ৩৬. নিচের কোনটি দুর্ঘটনা বহির্ভূত? ক.ছিনতাই কারীর ছুরিকাঘাত খ.আত্মহত্যা গ.অগ্নিকাণ্ড ঘ.জাহাজডুবি ৩৭. ভারতীয় উপমহাদেশে কত সালে ডাক জীবন বীমার প্রচলন ঘটে? ক.১৮৬৪ সালে খ.১৮৭৪ সালে গ.১৮৮৪ সালে ঘ.১৮৯৪ সালে ৩৮.দ্বৈত বীমার মুখ্য উদ্দেশ্য কোনটি? ক.ঝুঁকি যোগ্য খ.বীমা যোগ্য স্বার্থ সুরক্ষা গ.মুনাফা বৃদ্ধি ঘ.গ্রাহক সন্তুষ্টি অর্জন ৩৯. কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? ক.১৯৮৩ সালে খ.১৯৮১ সালে গ.১৮৯৩ সালে ঘ.১৯৮৮ সালে ৪০. দেউলিয়া এর ইংরেজি প্রতিশব্দ কোনটি? ক.Banker খ.Bankrupt গ.Bankrpt ঘ.Bancaroute ১গ,২ক,৩ঘ,৪খ,৫ক,৬গ,৭খ,৮ঘ,৯ক,১০গ,১১খ,১২গ,১৩খ,১৪ক,১৫খ,১৬গ,১৭ঘ,১৮ক,১৯ক,২০গ,২১খ,২২গ,২৩খ,২৪খ,২৫খ,২৬গ,২৭খ,২৮খ,২৯ঘ,৩০ক,৩১ঘ,৩২খ,৩৩গ,৩৪ঘ,৩৫খ,৩৬খ,৩৭গ,৩৮খ,৩৯গ,৪০খ