আজ ‘ইত্যাদি’র পুনঃপ্রচার
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ১৯:২৬
গত ২৯ মার্চ প্রচারিত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। প্রশংসিত এই পর্বটির ধারণ করা হয়েছিল রংপুরের তাজহাট জমিদার বাড়িতে। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। এই পর্বে প্রকৃতির মধ্যে জীবনকে ঘনিষ্ঠভাবে দেখা শিল্পী মতিউর রহমানের উপর একটি চমত্কার পরিবেশ সচেতনতামূলক প্রতিবেদন ছিল। নোয়াখালীর তেতিয়া গ্রামের ইমাম হোসেন সবুজের তৈরি অসাধারণ সব শিল্পকর্মের উপর একটি অবাক করা প্রতিবেদন। এ ছাড়াও ছিল শেরপুরের এক অভূতপূর্ব ভালোবাসার জুটি শিপন আহমেদ ও মেরিনা মোস্তারির গল্প।