জন্মদিন

আমীরুল ইসলাম :এ দেশের প্রখ্যাত ছড়াকার, শিশু সাহিত্যিক চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমিরুল ইসলাম নিজের লেখনীর মাধ্যমে সারা দেশে অগণিত পাঠককে মুগ্ধ করেছেন। পাশাপাশি গণমাধ্যমেও তার ব্যতিক্রমী কনসেপ্টে তৈরি হয়েছে একাধিক টিভি অনুষ্ঠান। লেখালেখির পাশাপাশি সফল অনুষ্ঠান নির্মাতা হিসেবেও তার সুখ্যতি সমান। বাংলা একাডেমী পুরস্কার, ইউরো শিশু সাহিত্য, সিটি ব্যাংক সাহিত্য পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি। গুণী এই সাহিত্যিকের জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।