মুরাদনগরে গ্যাসের দাবিতে বিক্ষোভ

ঢাকা-মুরাদনগর সড়কের কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া বাজারে কয়েকটি ইউনিয়নের গ্যাসবঞ্চিত এলাকার জনগণ গ্যাস সংযোগের দাবিতে গত শুক্রবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আলহাজ্ব আব্দুর রহিম মুন্সির নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আবু মুছা সরকার চেয়ারম্যান, বাবু জহর লাল বণিক, জহিরুল ইসলাম, মনির হোসেন, জসিমউদ্দিন সরকার, শাহ আলম, সালাউদ্দিন মুন্সি, বশিরুজ্জামান মুন্সি প্রমুখ।