শাহজাদপুরে মিল্কভিটা শ্রমিকদের ধর্মঘট

শাহজাদপুর বাঘাবাড়ী মিল্কভিটা শ্রমিক কর্মচারীদের বেতনভাতা আদায়ের দাবিতে ধর্মঘট চারদিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়নি। বিক্ষুব্ধ শ্রমিকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম ও কারখানা ম্যানেজার ও সোসাইটি ম্যানেজারের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারী শ্রমিক কর্মচারীরা। গতকাল শনিবার বাঘাবাড়ী মিল্কভিটার শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম জুলমত, আব্দুর রব বাবু, মোশারফ হোসেন, সামিউল হক বাকী, মাহবুবুর রহমান লেলিন প্রমুখ।