সংবাদ সংক্ষেপ

কাউনিয়ায় স্কয়ার ল্যাবরেটরী স্কুলে অভিভাবক সমাবেশ কাউনিয়া (রংপুর) সংবাদদাতা\ গত বৃহস্পতিবার রংপুরের কাউনিয়া উপজেলায় স্কয়ার ল্যাবরেটরী স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় উপজেলার মধুপুর রোড বাগদাদ মার্কেট সংলগ্ন স্কয়ার ল্যাবরেটরী স্কুল হলরুমে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালক মনিরুল ইসলাম মিন্টু, অভিভাবক আসাদুজ্জামান, রাহেনা পারভীন, আঃ হাকিম, সাবরিন নাহার, আজমেরী জাহান, হাসিনা আক্তার সুরেশ, ননী, সুশান্ত প্রমুখ। অভয়নগরে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অভয়নগর (যশোর) সংবাদদাতা\ গত শুক্রবার বিকেলে অভয়নগর উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রেমবাগ উন্নয়ন ফোরামের আয়োজনে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। ডাক্তার মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী ড. শের আলী বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্নু, প্রকৌশলী মোঃ হারুন-অর- রশিদ, মোঃ আলী মূর্তজা, বাবুল আকতার, জিয়াউর রহমান মিলন, নজরুল ইসলাম প্রমুখ। জীবননগরে গণজাগরণ মঞ্চ গুটিয়ে নেয়া হয়েছে জীবননগর সংবাদদাতা\ শাহবাগ গণজাগরণ মঞ্চ হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত করতে গত শুক্রবার সন্ধ্যা ৬টা হতে আজ শনিবার বিকাল ৪টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও চুয়াডাঙ্গার জীবননগরে তা পালন করার মতো কোন সংগঠন এগিয়ে আসেনি। উপজেলা ছাত্রলীগ বাসষ্ট্যান্ড চত্বরে গণজাগরণ মঞ্চ তৈরি করে কার্যক্রম শুরু করলেও তা গুটিয়ে নেয়া হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহাম্মদ অঞ্জন বলেন, তাদের কোন কর্মসূচি নেই। বাগমারায় চতুর্থ শ্রেণির শিশু ধর্ষণের শিকার বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার বেলা এগারোটায় ওই শিশু বাড়ির পার্শ্বের ক্ষেতের ধারে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য ঘাস তুলতে যায়। শিশুকে একাকি পেয়ে সাঁকোয়া গ্রামের মৃত বছিরের ছেলে আব্দুল জব্বার (৪০) জোর করে ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে শিশুটির হাতে থাকা ঘাস তুলা কাস্তে কেড়ে নিয়ে তার শরীরে আঘাত করে। এক পর্যায়ে শরীরে জখম করে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। ভেড়ামারায় ক্রিকেট টুর্নামেন্ট ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা\ গত শুক্রবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ মাঠে নাভানা স্পোর্টসের উদ্যোগে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের শরীর চর্চা শিক্ষক, প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল। সোনারগাঁওয়ে ১৭ লিচু গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে বৃহস্পতিবার রাতের আঁধারে ফলদ লিচু গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। লিচু বাগান মালিক আঃ গাফ্ফার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে সালাউদ্দিন ও তার সহযোগিরা বিসিমল্লাহ ফলের বাগানের প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ১৭টি লিচু গাছ কেটে ফেলেছে। তিনি জানান, ইতিপূর্বেও তারা পূর্ব শত্রুতার জের ধরে লিচু গাছ কেটে ফেরার হুমকি দিয়েছিল। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দুর্গাপুরে অ্যাড্ভান্সড মডেল স্কুলের পুরস্কার বিতরণী দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় অ্যাড্ভান্সড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৩ টঙ্ক শহীদ স্মৃতি সৌধ প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২২টি ইভেন্টে ৬৬টি পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ মনিরুল ইসলাম সেলিম-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মতিউর রহমান, হাজী মোঃ রমজান হোসেন, মোমেনা খাতুন প্রমুখ। মির্জাপুরের টুটুল টাঙ্গাইলের সেরা সাংবাদিক মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল টাঙ্গাইল জেলায় সেরা সাংবাদিক নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দিয়েছেন টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌর সভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি । ময়মনসিংহ সদর প্রেসক্লাবের কমিটি গঠিত গত শুক্রবার ময়মনসিংহ শহরের ৬নং দুর্গাবাড়ী রোডে ময়মনসিংহ সদর প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। আজগর হোসেন রবীন সভাপতি এবং মনোনেশ দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হচ্ছেন কার্যকরি সভাপতি সোহরাব উদ্দিন খান, সহ- সভাপতি বদরুল আমিন, মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খায়রুল, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।— প্রেস বিজ্ঞপ্তি সংখ্যালঘুদের ওপর হামলায় বাঁশখালী সমিতি-ঢাকার নিন্দা সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলায় বাঁশখালী সমিতি-ঢাকা নিন্দা জ্ঞাপন করেছে। ঘটনার সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষা করার নামে কোন নিরীহ বাঁশখালীবাসী যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নিকট বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো আন্তরিক ও তত্পর হওয়াসহ সরকারকে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সমিতির পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি মহেশপুরে ওসির মতবিনিময় মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ মহেশপুরে শনিবার নতুন ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন। প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুর রহমান, সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি অধীর সরকার, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন। মুরাদনগরে মাদক ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ হোমনা সংবাদদাতা\ মুরাদনগর উপজেলার শ্রীকাইল বাজারে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজা আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শ্রীকাইল গ্রামের যুবকরা বাজার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনার সূত্র ধরে মাদক ব্যবসায়ী ভুতাইল গ্রামের রেজাউল করিম পারভেজসহ একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রসহ শ্রীকাইল গ্রামের যুবকদের ওপর আক্রমণ করে ৫ জনকে আহত করে। জগন্নাথপুরে ব্রিটিশ-বাংলা ট্রাস্ট্রের সনদ বিতরণ জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্ট্রের ১৩তম বৃত্তি বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার উচ্চ মাধ্যামিক, মাধ্যামিক মাদ্রাসা ও প্রাথমিক স্তরের ৯ শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে ১৫ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অয়োজিত বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তফজ্জুল হোসেন। নগরকান্দায় স্কুল ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা\ ফরিদপুরের নগরকান্দায় স্কুল ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার এম এন একাডেমীর সপ্তম শ্রেণির ছাত্রী ও উপজেলার ঈশ্বরদী গ্রামের মৃত কালাম মাতুব্বরের কন্যা লাকির (১৩) লাশ বাড়ির গোয়াল ঘর থেকে গলায় উড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। থানা উপ-পরিদর্শক আবুল কালাম জানান, প্রাথমিকভাবে ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা গতকাল শনিবার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির মানিক। উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে মোখতার হোসেন সুমনকে আহ্বায়ক ও মো. সামছুল আলমকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন মো. আবদুল গোফরান ভুঁইয়া, হুমায়ন কবির মানিক, আবদুর রহমান। নন্দীগ্রাম পৌরসভা ‘খ’ শ্রেণিতে উন্নীত নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা ‘গ’শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। গত ১ লা এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে বলা হয় স্থানীয় সরকার বিভাগের গত ২০১১ ইং সালের ৩১শে মে তারিখে ৮১১ নং স্মারকের পরিপত্র মোতাবেক বগুড়া জেলার নন্দীগ্রাম পৌরসভাকে ‘গ’শ্রেণি হইতে ‘খ’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। দুমকী এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা \ উপজেলা সদরের দুমকী এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ, বিশেষ হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের মতবিনিময় লালমনিরহাট প্রতিনিধি \ বর্ডার গার্ড বাংলাদেশের ১৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমানের সাথে গত ৫ এপ্রিল বিকালে জেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বিটিভি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের গোকুল রায়, এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এ কে এম মঈনুল হক, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন, দৈনিক সমকালের আহমেদুর রহমান মুকুল, এসএ টিভি’র আশিকুর রহমান ডিফেন্স প্রমুখ। জিলবাংলা চিনিকলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ জামালপুর প্রতিনিধি \ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ জিলবাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের বদলির আদেশ প্রত্যাহরের দাবিতে গতকাল শনিবার মিলস চত্বরে সকল কর্মচারী ও আখচাষি সমিতির আখচাষিরা সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। জিলবাংলা চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক সৈয়দ মামুনুর রশিদ মিন্টু, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শাহেনশাহ, শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম প্রমুখ। মীর্জাগঞ্জে গাঁজা বিক্রেতা দম্পতির কারাদণ্ড মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল শনিবার মীর্জাগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পেশাদার গাঁজা বিক্রেতা এক দম্পতিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এই আদেশ দেন। রাতে উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের গাঁজা বিক্রেতা ফিরোজ গাজী (৪০) ও তার স্ত্রী ফরিদা বেগমকে (৩৫) ২০০ গ্রাম গাজাসহ তাদের বসতঘর থেকে গ্রেফতার করা হয়।