উষ্ণায়ন:বিপর্যয় দেখা দিতে পারে বিশ্বজুড়ে
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২১:০৪
বিশ্ব বড় রকমের প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে। সে আশঙ্কা দূরে রাখা সম্ভব উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করা গেলে। বিশ্ব উত্তপ্ত হয়ে উঠছে আগের চেয়ে অনেক বেশি দ্রুত। নিকোলাস স্টার্ন। পরিবেশ নিয়ে কাজ করেন তার রয়েছে ব্যাপক পরিচিতি। এক সময় বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন স্টার্ন। তবে ব্রিটেনের এই অর্থনীতিবিদের আরেকটা পরিচয় হলো তিনি খুব ভালো পরিবেশবিদ। ২০০৬ সালে পরিবেশ নিয়ে তার একটা নিবন্ধ খুব সাড়া জাগিয়েছিল। সেই নিবন্ধ বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতা বাড়াতে ব্যাপক ভূমিকা রেখেছিল বলে ধারণা করা হয়। সম্প্রতি তিনি বলেছেন, আতঙ্কিত হবার মতো কিছু কথা। তার মতে, সাত বছর আগে সেই নিবন্ধ প্রকাশের সময়ের চেয়ে এখন আরো অনেক দ্রুত ঘটছে জলবায়ু পরিবর্তন। এমন পরিবর্তন দ্রুত হলে প্রাকৃতিক বিপর্যয় ত্বরান্বিত হবেই। জলবায়ু পরিবর্তনের মাত্রা কমাতে না পারলে এ গ্রহের তাপমাত্রা একটা সময় ৫ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যেতে পারে বলেও জানিয়েছেন নিকোলাস স্টার্ন। সে রকম হলে পরিণতি কী হতে পারে? পৃথিবীতে মরু অঞ্চল অনেক বেড়ে যাবে, হিমালয়ে কল্পনার চেয়েও অনেক দ্রুতহারে বরফ গলতে শুরু করার ফলে বন্যা হবে, ঘর ছাড়া হবে অনেক মানুষ! এসব বিপদ এড়ানোর একটা উপায়ই দেখতে পাচ্ছেন নিকোলাস স্টার্ন। বিশ্বজুড়ে পরিবেশ সচেতনা বাড়ানো। -ডয়চেভেলে