তৃতীয়বার প্রধানমন্ত্রী : হ্যাঁ বা না কিছুই বললেন না মনমোহন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হবার বিষয়ে হ্যাঁ বা না কোনটাই বললেন না। শুক্রবার নয়াদিল্লীতে এক অনুষ্ঠানে পদ্মশ্রী পুরস্কার দেয়া শেষে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন তার দল যদি তাকে তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী করতে চায় তিনি রাজি হবেন কিনা উত্তরে মনমোহন সিং বলেন, ‘আইএম নট রুলিং ইট ইন আইএম নট রুলিং ইট আউট।’ তিনি কংগ্রেসের ভাইস চেয়ারম্যান রাহুল গান্ধীর প্রশংসা করে বলেন, তিনি একজন চমত্কার প্রধানমন্ত্রী হবেন বলে আমি বিশ্বাস করি। এদিকে রাহুল গান্ধী ঐদিন তার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শুক্রবার অভিনেত্রী শর্মিলা ঠাকুর, শ্রীদেবী এবং ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের হাতে পদ্ম পুরস্কার তুলে দেন। ভারতের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কোন দলের কে হবেন নির্বাচনের কেন্দ্রবিন্দু তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে।