ইকুয়েডরে উপজাতীয়
গোষ্ঠীর পাল্টা হামলায়
১৮ জন নিহত
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২১:০৫
ইকুয়েডরে প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপের বিরুদ্ধে আমাজন উপজাতীয় গোষ্ঠীর এক পাল্টা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক নেতা একথা জানান। ওই হামলায় অংশ নেয়া এক ব্যক্তির বরাত দিয়ে গিলবার্তো নানকুইমো এএফপিকে বলেন, নিহতদের মধ্যে বৃদ্ধ নারী-পুরুষ ও শিশু রয়েছে। তিনি ইকুয়েডরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পুয়ো শহর থেকে এসব কথা বলেন।
হুয়াওরানি গোত্রের নেতারা জানান, গত ৫ মার্চের হামলায় হুয়াওরানির এক নেতা ও তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতেই সপ্তাহান্তে তাদের গোত্রের সদস্যরা তারোমেনান গোত্রের লোকজনের ঘর-বাড়িতে হামলা চালালে এসব লোক নিহত হয়।