সংবাদ কণিকা

ডিএনএ থেকে বায়ো-ট্রানজিস্টর ইলেকট্রনিক জগতে বিপ্লব ঘটিয়েছিল ট্রানজিস্টরের আবিষ্কার। সেই ইতিহাসে এবার যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। ডিএনএ ব্যবহার করে বিজ্ঞানীরা বানিয়েছেন এক বায়োলজিক্যাল ট্রানজিস্টর। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাইট লাইভ সায়েন্স জানিয়েছে, একরকম জীবন্ত কম্পিউটারের জন্ম দিতে পারে এই বায়োলজিক্যাল ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কাজ ইলেকট্রিক সার্কিটে ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করা। অনেকটা অন-অফ সুইচ হিসাবে কাজ করে এটি। - এএফপি সাগরতলে প্রাচীন মহাদেশ! ভারত মহাসাগরের তলদেশে প্রাচীন মহাদেশের খণ্ডাংশ চাপা পড়ে আছে বলে সাম্প্রতিক এক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। নেচার জিরো সায়েন্স সাময়িকীতে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে। সম্ভবত ২শ’ কোটি বছর থেকে সাড়ে আট কোটি বছর আগ পর্যন্ত জেগে ছিল এমন একটি ভূখণ্ডের কিছু প্রমাণ পেয়েছেন গবেষকরা। তারা এই ভূখণ্ডটির নাম দিয়েছেন মরিশিয়া। -বর্তমান পত্রিকা ক্ষুদ্রতম মোবাইল চার্জার বাজারে আসছে ক্ষুদ্রতম মোবাইল চার্জার। এর দৈর্ঘ এক ইঞ্চিরও কম। আকারে ছোট হওয়ায় এটি খুব সহজে একটি চাবির রিংয়ে করে বহন করা যাবে। এমনটাই দাবি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান ব্রিটেনের ডেভোটেক ইন্ডাস্ট্রিজ। -পিটিআই