আবর্জনায় সয়লাব বন্দর নগরী চট্টগ্রামের খাল
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২১:৩৭
বন্দরনগরী চট্টগ্রামের ছোট-বড় খালগুলো এক সময় কর্ণফুলি নদীর জোয়ারভাটার পানিতে ভরে যেতো, বর্তমানে সেই খালগুলো দেখলে বোঝার উপায় নেই। নৌকাও চলাচল করতো এবং মালামাল পরিবহন করতো শহর থেকে গ্রামাঞ্চলের লোকেরা। কোতোয়ালি থানার পাথরঘাটা সংলগ্ন ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা মহিলা কলেজ ও স্কুলে যাওয়ার পথে দেখা মিলবে ছবির মতো পলিথিন, ময়লা, শহরের নানা রকম আবর্জনায় সয়লাব ছোট-বড় খালগুলো। মশা, মাছি ও বিভিন্ন পোকামাকড়রে নিরাপদ আবাসস্থল ও প্রজননকেন্দ্র। কর্তৃপক্ষের দৃষ্টি পড়ছেই না এই পাথরঘাটায় ব্রিকফিল্ড ও আশরাফ আলী রোডের ছোট-বড় খালগুলোতে।
ছবি ও লেখা: শোভন দাশ বাবু, চট্টগ্রাম