মাইজভাণ্ডর দরবারে
খোশরোজ সম্পন্ন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৩৫
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
শুক্রবার দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ্ছুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান (ক) ওরফে বাবা ভান্ডারীর ৭৭তম বার্ষিক ওরস শরীফ মাইজভান্ডার দরবার শরীফে সম্পন্ন হয়েছে। আখেরি মোনাজাতে লাখ লাখ আশেকানে মাইজভান্ডারী শরিক হয়েছেন। ওরস শরীফে আশপাশের ৪/৫ কি:মি: এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত পরিচালনা করেন বাবা ভান্ডারীর পৌত্র শাহ্ছুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী। অন্যান্যের মধ্যে সৈয়দ হাবিবুল বশর, সৈয়দ মুহিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী প্রমুখ অংশ নেন। গাউছিয়া রহমানীয়া মঈনিয়া মঞ্জিলেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে। সেখানে আখেরি মোনাজাত পরিচালনা করেন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।