নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াত সেক্রেটারীসহ পাঁচ কর্মী গ্রেফতার

রামু (কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে সংগঠিত সহিংস ঘটনার আরেক হোতা নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারিসহ ৫ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রামু উপজেলা পরিষদ সংলগ্ন মজিদিয়া শপিং কমপ্লে¬ক্স থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ও গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির মাওলানা মোতাহেরুল হক (৩৮) ও তার সহযোগী গর্জনিয়া ইউনিয়ন শিবিরের প্রচার সম্পাদক আবদুর রহিম ওরফে বার্মাইয়া রহিমকে (৩৩) গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। একই ঘটনায় জড়িত থাকার সন্দেহে শুক্রবার রাতে গর্জনিয়া ইউনিয়নের নতুন তিতারপাড়া এলাকার মোজাফফর আহমদের ছেলে নূরুল হাকিম খলিফাকে আটক করেছে পুলিশ। অপরদিকে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি খুনিয়াপালং ইউনিয়নের বদিউর রহমান বদুর ছেলে আবদুল মান্নান, জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব জোয়ারিয়ানালা এলাকার মৃত রশিদ আহমদের ছেলে নজির আহম্মদ প্রকাশ ডাব¬ুইয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ।