রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মিজানুর রহমান চৌধুরী নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জামায়াত নেতা আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী (৬৫) গতকাল ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মরহুম চৌধুরী ১৯৯৬ ও ২০০১ সালে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। মুক্তিযুদ্ধকালীন তিনি জলঢাকা থানার মুজিব বাহিনীর প্রধান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় ও তার নিজের প্রতিষ্ঠিত আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী কৃষি কলেজ মাঠে দুইদফা জানাজা শেষে বালাগ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আজিজুল ইসলাম ও উপজেলা আমীর আব্দুল গনি।