শোক সংবাদ
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৩৬
এএফএম এজহারুল হক
পূবালী ব্যাংকের সাবেক ডিজিএম অধ্যাপক এএফএম এজহারুল হক (৭৯) গতকাল সকালে চান্দগাঁও আবাসিক এলাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মো. ওসমান গনি
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মো. ওসমান গনি (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ৮ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মাহবুবুর রহমান চৌধুরী
কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী (৫৭) গত শুক্রবার বিকালে রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও কন্যা সন্তান রেখে যান।
সহর বানু
রাজধানীর ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) ৫৬নং ওয়ার্ড যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. জামাল হোসেনের মাতা সহর বানু (৭৮) গত শুক্রবার বিকালে বরিশালের বাকপুর বানারীপাড়ায় নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।