মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৩৬
মোহাম্মদ হোসেন
প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৯ সালের এই দিনে তিনি হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি বিভিন্ন সময় দৈনিক আজাদ, দৈনিক গণকণ্ঠ, দৈনিক জনপদ, দৈনিক সংগ্রামসহ প্রভৃতি পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। আজ বাদ জোহর মিরপুর জান্নাতুল মাওয়া কবরস্থানে মরহুমের জন্য মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন ও বন্ধ-ুবান্ধবকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।