সিলেট অফিস
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ নানাভাবে বিএনপি মুক্তিযুদ্ধের শক্তিকে ধ্বংস করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ দেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করেছে। বাংলাদেশের মানুষ টানা তৃতীয়বারের মতো শেখ হাসিনার নেতৃত্বের ওপর তথা আওয়ামী লীগের ওপর আস্থা রেখেছে। আওয়ামী লীগকে জনগণের সেই আস্থার প্রতিদান দিতে হবে।
গত রবিবার সিলেট নগরীর রিকাবি বাজারে কবি নজরুল অডিটরিয়ামে দলটির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বক্তব্য রাখেন— দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি অ্যাডভোকেট লুত্ফুর রহমান, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, মৌলভীবাজার জেলা সভাপতি নেছার আহমদ এমপি, হবিগঞ্জ জেলা সভাপতি আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি, সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান প্রমুখ।