কানাডায় স্কুলে গুলিতে নিহত দুই, বেঁচে গেল ৫৩ শিশু

কানাডার কুইবেক শহরের একটি ডে-কেয়ার সেন্টারে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, হামলাকারী ওই সেন্টারের এক কর্মচারীকে হত্যা করে নিজেই নিজেকে গুলি করে হত্যা করেছেন। স্কুলের ৫৩ শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির। একজন অস্ত্রধারী ব্যক্তি শুক্রবার থেকেই হুমকি দিয়ে আসছিল। এজন্য শিশুদের অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে যাওয়ার জন্য ভিড় করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় পায়। তবে কোনো শিশু এই ঘটনা দেখছেন কিনা সেই বিষয়টি জানা যায়নি। পুলিশ প্রধান মারিও হারেন বলেন, একটি দাম্পত্য বিচ্ছেদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের একটি স্কুলে হামলায় ২০ শিশু নিহত হওয়ার ঘটনা স্মরণ করে ভয়ে ছিলেন কানাডার নাগরিকরা। ঘটনার পর শিশুদের মা-বাবারা ডে-কেয়ার সেন্টারটির বাইরে জড়ো হয়ে কাঁদতে থাকেন।