গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:২৪
কখনো কখনো মুখে বাবল গাম বা চুইংগাম নিয়ে চিবানোর অভ্যাস অনেকেরই রয়েছে। সেই সাথে বেশ অনেকক্ষণ এ ধরনের চুইংগাম চিবানোর পর সেটি ফুলানোর চেষ্টাও করেন কেউ কেউ। যদিও সচরাচর আমাদের ফোলানো এই চুইংগাম বা বাবল গামের বাবল সে অর্থে বড় কিছু হয় না। আর এ ক্ষেত্রেই ব্যতিক্রমের জন্ম দিয়ে ২০০৪ সালের ২৪ এপ্রিল বিশ্বের সবচেয়ে বড় বাবল গামের বাবল ফোলানোর রেকর্ড গড়েন আমেরিকার নাগরিক চ্যাড ফেল। আলবামার উইনস্টন কাউন্টির ডাবল স্প্রিং হাই স্কুলে গিনেজের বিচারকদের সামনে চ্যাড যে বাবলটি ফোলান সেটির পরিধি ছিল ৫০.৮ সেন্টিমিটার বা ২০ ইঞ্চি।