ফোকাস

সর্বশেষ সফল ত্রয়ী

এ দেশের মিউজিক ইন্ডাস্ট্রি যখন সত্যিকার অর্থেই শিল্প হিসেবে স্বীকৃত ছিল, তখন যাদের হাত ধরে এসেছে ক্রমাগত সাফল্য আর মিউজিক ‘ক্রেজ’ নামের নতুন শব্দ। তারা এই তিনজনই। আসছে পহেলা বৈশাখে আজ অনেক শিল্পীই দ্বিধায় তাদের অ্যালবাম বাজারে ছাড়বেন, নাকি স্টুডিওতেই পড়ে থাকবে গানগুলো। অথচ একসময় আইয়ুব বাচ্চু, জেমস ও হাসানের এই ত্রয়ীর অ্যালবাম ছিল হটকেক। ছবিটি যেন প্রতীকী অর্থে সেই সোনালি অতীতকেই আবার নাড়া দেয়! যা হয়তো আজ সোনার হরিণ হয়ে গেছে।