‘ডন থ্রি’র জন্য দীপিকার চেষ্টা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:৩৯
বলিউডের দীপিকার ক্যারিয়ার শুরুটাই হয় ‘ডন’ শাহরুখের সঙ্গে। সেই শাহরুখের সঙ্গেই দীর্ঘদিন ধরে শুটিং করছেন ‘চেন্নাই এক্সপ্রেস’-এর। এর মাঝে নিজেদের সখ্যতাটাও বেড়েছে অনেক গুণ। কলকাতা নাইট রাইডার্সের প্রতিটি ম্যাচে এখন শাহরুখের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোনও। আর এই সখ্যতাই বোধহয় দীপিকার জন্য সুখকর হয়ে আসছে। কেননা, এর আগেও একবার এক সাক্ষাত্কার থেকে অনুমান করা হয় যে, দীপিকা পাড়ুকোন ‘ডন থ্রি’তে কাজ করতে চান। এমনকি নিজের এই ইচ্ছেটি শাহরুখের কাছে প্রকাশও করেছেন। কিন্তু আদপে এখনও শাহরুখের কাছ থেকে কাঙ্ক্ষিত উত্তর পাননি দীপিকা। তবে দীপিকা বোধহয় এইবার ‘ডন’ সিরিজে যুক্ত হয়ে নিজেকে একজন ডনগার্ল বানিয়েই ছাড়বেন।