শৈলকুপায় মাটি চাপায় দুই শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রাহীমপুর গ্রামে পুকুর কাটার সময় মাটি চাপা পড়ে দু’শ্রমিক নিহত হয়েছে। রবিবার সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে—ব্রাহীমপুর গ্রামের নভেদ মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম (২০) ও একই গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে মতিয়ার রহমান (৩০)। নিহত সিরাজুল ইসলামের ভাই আকিদুল ইসলাম জানান, তার ভাই অন্য শ্রমিকদের সাথে ব্রাহীমপুর গ্রামের আবু বকরের পুকুর কাট ছিল। সকাল ১০টার দিকে পুকুর পাড়ের একটি মাটির চাপ ভেঙ্গে শ্রমিকদের উপর পড়ে। গ্রামবাসি তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।