চন্দনাইশে চেক জালিয়াতি মামলায় মহিলা গ্রেফতার

চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ফরিদা বেগম নামের পলাতক এক আসামীকে গত শনিবার গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর মুরাদাবাদ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম একই গ্রামের এক ব্যক্তিকে আড়াই লাখ টাকার একটি ব্যাংক চেক প্রদান করে। চেকটি ব্যাংক কর্তৃক জালিয়াতি প্রমাণিত হয়।