গোমস্তাপুরে ইভটিজারের এক বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইভটিজিংরের অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী মাজহারুল ইসলামকে (২৫) আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। পরে ওই দিন রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।