নীলফামারীতে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা

বাড়িতে একা পেয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণে ব্যর্থ হয়ে শনিবার শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত ওই কিশোরীকে সদর আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়েছে। প্রকাশ, এলাকার বিদেশ ফেরত এক যুবক (২৫) এই কাণ্ড ঘটায়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই কিশোরীর মা।