বরগুনায় প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র করায় দুই জনের কারাদণ্ড
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২০:৫১
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের অভিযোগে বরগুনায় দুই যুবককে কারাদণ্ড ও এক দোকান মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান এ রায় প্রদান করেন। এ ঘটনায় বরগুনা সদর উপজেলার নলটোনা গ্রামের মাসুম বিল্লাহকে (২১) তিন মাসের, রায়ভোগ গ্রামের হেলালকে (২০) একমাসের কারাদণ্ড ও বরগুনা পৌরসুপার মার্কেটের রানী টেলিকমের মালিক ফরহাদ হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।