কালকের এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আজ

১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে আগামীকাল মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হবে কীনা এ বিষয়ে আজ সোমবার বিকালে সিদ্ধান্ত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম জানিয়েছেন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বা স্থগিতের সিদ্ধান্ত সোমবার জানানো হবে। আগামীকাল এইচএসসিতে ইংরেজি দ্বিতীয়পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মজিদ (সকল বিভাগ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। হরতালের কারণে পরীক্ষা হবে কীনা এ নিয়েই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা সরকারের দ্রুত সিদ্ধান্ত চায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, পরীক্ষা স্থগিতের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ই নিয়ে থাকে। উল্লেখ্য, এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার সময় ১৮ দলের ডাকা হরতালের দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।