নাটোরে জামায়াতের মিছিলে হামলা আহত ৩০
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৩, ২২:৫১
নাটোরের বাগাতিপাড়ায় গতকাল রবিবার জামায়াতে ইসলামীর মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলে ৩০ জন আহত হয়। এ সময় ৬ জন গুলিবিদ্ধ হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার নাহিদ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার জন্য দায়ীদের দ্রুত আটকের ব্যবস্থা নেয়া হবে।