কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে নোয়াখালীতে বিএনপির মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের কারাগারে প্রেরণের প্রতিবাদে ও তাদের নি:শর্ত মুক্তির দাবিতে গতকাল রবিবার নোয়াখালীর চৌমুহনী, মাইজদি ও সেনবাগ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। চৌমুহনীতে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও অংশগ্রহণ করে। সেখানে ১০/১২টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে ককটেল বিস্ফোরণ ও কিছু যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। খবর নোয়াখালী প্রতিনিধি, চৌমুহনী, মাইজদি ও সেনবাগ সংবাদদাতার।