আজকের রাশিফল
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ১৮:০৭
৯ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ২৬ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৭ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৫৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ১ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: চুনী ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, সৃজনশীল ও উচ্চাভিলাষী। ধ্যান-ধারণায় আপনি উদার ও প্রগতিশীল। আপনার সাহস আছে। সহজেই প্রভাবিত করতে পারেন। লক্ষ্য অর্জনে আপনি যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি আপনি চান সবার মধ্যমণি হয়ে থাকতে। বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আপনি শঙ্কাহীন। আপনি কর্মঠ। আর ঘরের বাইরের কাজে বেশি আগ্রহী। জীবনে অনেক শত্রুতার সম্মুখীন হবেন। দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে হবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ কলকারখানার শ্রমিকদেরকে কাজকর্মে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন। দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন। শিক্ষকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক বা অন্য কোনো ধরনের উন্নতির সম্ভাবনা আছে। আজ ঘরের কোনো জিনিস চুরি হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কর্মে সাফল্যের সম্ভানা আছে। অসত্ সঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করুন। অকারণে ঝুঁকি নেবেন না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সেবামূলক কাজে আনন্দ পাবেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। মনের দিক থেকে উত্সাহ পাবেন। কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভাল যাবে। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের চেষ্টা করুন। অন্যথায় কোন বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। পদস্থ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকরিস্থলে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। তবে আর্থিক কারণে বড় ধরনের কোনো সমস্যা নাও হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মনের লালিত কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ নিজের উপর আস্থা রেখে কাজ করার চেষ্টা করুন। ইমোশন সেন্টিমেন্টকে গুরুত্ব না দিলেই ভালো করবেন। প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আগের সহযোগিতা পেতে পারেন। কোনো সত্ বন্ধুর সহযোগিতা আশা করতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। সেবামূলক কাজের স্বীকৃতি পেতে পারেন। কাজকর্মে অন্যের সমর্থন পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। উত্তেজনারবশে চাকরি ছেড়ে দেয়ার চিন্তাও করতে পারেন। ব্যবসায়িক দিক ভাল যাবে, নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা হাতে নিতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। মানসিক সমস্যার সমাধান হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ বৈবাহিত আলোচনায় অগ্রতি হতে পারে। আপনার উত্সাহের অভাবে বিয়ে ভেঙ্গেও যেতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। মূল্যবান কোনো কাগজপত্র হারাবার সম্ভবনা আছে। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ কাজকর্মে উত্সাহ পাবেন। একটু চেষ্টা করলেই কর্মে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। কর্ম উন্নতিতে কারো সহযোগিতা আশা করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ কাজকর্মে বাধাগ্রস্ত হতে পারে। ফলে দৈনন্দিন কাজের অগ্রগতি ব্যাহত হতে পারে। ব্যবসায়িদের জন্য দিনটি শুভ নয়। কোনো আইনগত ঝামেলায় জড়াতে পারেন। ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত হবার আশঙ্কা আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। রোগ-ব্যাধিতে অবহেলা না করলেই ভালো করবেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাবার চেষ্টা জোরদার করুন। প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। চাকরির ইন্টারভিউতে ভালো করার সম্ভাবনা আছ। সাহসীকতার সাথে যেকোন পরিস্থিতি মোকাবিলা করুন।