অন্তঃসত্ত্বা স্বপ্নে ব্রিটনি

জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন। স্বল্প সময়ের প্রেমিক ডেভিড লুকাডোর সঙ্গে সন্তান নেওয়ার সিদ্ধান্তটিও তারা গ্রহণ করেছেন ইতোমধ্যে। প্রাক্তন প্রেমিক জেসন ট্রয়িকের সঙ্গে ব্রিটনির সম্পর্ক বিচ্ছেদ বহুদিনের না হলেও নতুন প্রেমিকের সঙ্গে এখন ভালোই সময় কাটাচ্ছেন ব্রিটনি। জানা যায়, আমেরিকাস্থ লাস ভেগাসে এখন ব্রিটনি ও তার প্রেমিক ডেভিড লুকাডো অবস্থান করছেন। এই ভ্রমণ শেষ হলেই তারা সন্তান নেবেন। উল্লেখ্য, জেসন ট্রয়িকের সঙ্গে গত জানুয়ারিতে ব্রিটনির বিচ্ছেদ হয়।