মিউজিক ভিডিও নির্মাণে আরিফ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ১৯:১০
শোবিজ মিডিয়ায় দীর্ঘদিন ধরেই কাজ করছেন আরিফ আহমেদ। ফটোগ্রাফিতে দেশ ও দেশের বাইরে একাধিক ডিগ্রি অর্জনসহ টালিগঞ্জে একাধিক চলচ্চিত্রের সাথে কাজ করেছেন দেশের তরুণ এই আলোকচিত্রী। তবে নতুন খবর হলো, আরিফ তার ক্যামেরার লেন্সে স্থিরচিত্রের পাশাপাশি চলমান চিত্র ধরারও চেষ্টা করছেন সম্প্রতি। মিউজিক ভিডিও নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি কণ্ঠশিল্পী প্রতীক হাসানের একটি মিউজিক ভিডিওর কাজ শেষ করলেন তিনি। নেপাল ও বাংলাদেশের কয়েকটি লোকেশনে চিত্রায়িত এই মিউজিক ভিডিওর কাজ প্রসঙ্গে আরিফ বলেন, ‘এটা আমার ভিন্ন ধরনের একটি এক্সপেরিমেন্ট। এবং এডিটিং টেবিল থেকেই যারা আমার এই কাজটি দেখেছেন তারাই প্রশংসা করেছেন। সেই অনুপ্রেরণা নিয়েই এগিয়ে যেতে চাই।’