জন্মদিন

জয়া বচ্চন :১৯৪৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বলিউডের একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা তিনি। এখনও মাঝে মাঝে তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। তার আরেকটি বড় পরিচয় হলো তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী ও অভিষেক বচ্চনের মা। অভিনয় করেছেন একশতাধিক ছবিতে। তের বার তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। দুই বছর আগে ‘মেহেরজান’ নামের একটি বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।