আড়াইহাজারে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ১০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার উজান গোপিন্দী গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের আনারুলের দেড় বছর বয়সী শিশু পুত্র আসাদকে কোলে নিতে যান তার চাচা হূদয়।  কিন্তু তাতে বাধ সাধেন আসাদের বড় ভাই সুমন। এ নিয়ে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে বিস্তৃত হয় এবং পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে কয়েকজন নারীসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। এ ঘটনায়  উভয় পক্ষ আড়াইহাজার থানায় পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।  আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।