ভারতে নারীর সুরক্ষায় অনেক কিছু করা বাকি

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ রবিবার ভারতে নারীর বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আরো পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। মনমোহন সিংহ বলেন, গত বছরের ডিসেম্বরে ২৩ বছর বয়সী এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়ে মারা যাবার পর তার সরকার নারীর বিরুদ্ধে যৌন অপরাধ সংক্রান্ত দণ্ডবিধি সংশোধনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতিদের এক সম্মেলনে মনমোহন বলেন, ‘কিন্তু ইতোমধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলো ছাড়াও নারীর বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আরো অনেক কিছু করা এখনো বাকি রয়েছে।’ মনমোহন সিং বলেন, নারীর বিরুদ্ধে অপরাধের হার বেড়ে চলার প্রেক্ষাপটে দ্রুত ও উপযুক্ত বিচার নিশ্চিত করার বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মনমোহন সিংহ অনিষ্পত্তিকৃত মামলার জট কমানোর আহ্বান জানিয়েছেন।