রাব্বিকে বাঁচাতে এগিয়ে আসুন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪২
শিশু রাব্বি (৬) এ.ম.এল ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি বিভাগে প্রফেসর চৌধুরী ইয়াকুব জামালের তত্ত্বাবধানে চিকিত্সাধীন। তার চিকিত্সার জন্য সপ্তাহে কুড়ি হাজার টাকা প্রয়োজন হয়। চিকিত্সার ব্যয় মেটাতে গিয়ে তার দরিদ্র পরিবার এখন প্রায় সর্বস্বান্ত। সন্তানকে বাঁচাতে হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পিতা। সাহায্য পাঠাবার ঠিকানা : মো. সরয়ার হালদার, হিসাব নং ১০৫৩৮, জনতা ব্যাংক লিঃ, রায়েন্দা বাজার শাখা, শরণখোলা, বাগেরহাট। মোবাইল : ০১৬৮৭০৬৪৪৩৬।