নিখোঁজ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪২
রনি মিয়া (৩৩) নামে এক যুবক গত ৪ এপ্রিল রাজধানীর বংশালের ১২২, আবুল হাসনাত রোডের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল জিন্সের প্যান্ট ও শার্ট। গায়ের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। এ ব্যাপারে বংশাল থানায় একটি জিডি করা হয়েছে। কেউ রনির সন্ধান পেলে ০১৬৭৬৮১৯১০৩ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।