শোক সংবাদ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৫১
সৈয়দ শওকত আলী
ফরিদপুরের গেবদা সাহেব বাড়ী নিবাসী মরহুম সৈয়দ ইউসুফ আলীর পুত্র সৈয়দ শওকত আলী মানু মিয়া (৫২) গত রবিবার সকালে ঢাকার এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। গতকাল ঢাকায় প্রথম জানাজা ও পরে ফরিদপুর গেবদা সাহেব বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য মরহুম সৈয়দ শওকত আলী প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নওশের আলীর ছোট ভাই।
জহুরা বেগম হেনা
বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদারের শাশুড়ি জহুরা বেগম হেনা (৭২) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত রবিবার বিকালে ঢাকার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৬ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাসিম প্রমুখ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মীর হাবিবুর রহমান
মাদারীপুরের কালকিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুকের বাবা মীর হাবিবুর রহমান (৮৫) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল সকালে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাসিম প্রমুখ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আনোয়ারা বেগম
মানিকগঞ্জ গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রাম নিবাসী আনোয়ারা বেগম (৮৩) নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে গত রবিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ২ কন্যা রেখে যান। মরহুমা জাতীয় পার্টির (জেপির) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকীর চাচী হন।
হাজী মালেক মিয়া
মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজানের পিতা দক্ষিণাঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবী হাজী মালেক মিয়া (১০৬) গত শুক্রবার বিকালে নলছিটি উপজেলার ফুলহরি গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, চার পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গভীর শোক প্রকাশ করেছেন।