বৈসাবি উপলক্ষে ৩ পার্বত্য জেলা হরতাল আওতামুক্ত রাখার আহ্বান
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২৩:০২
বৈসাবি উপলক্ষে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান তিন পার্বত্য জেলায় হরতাল প্রত্যাহার করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপেন দেওয়ান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক উদযাপন কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে জেলা ১৮ দলীয় নেতৃবৃন্দ আজ ও আগামীকাল কেন্দ্র ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সন্ধ্যায় হরতাল প্রত্যাহারের খবর রাঙ্গামাটি শহরে মাইকিং করা হয়। গতকাল দুপুরে রাঙ্গামাটিতে আদিবাসী ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বৈসাবি কমিটির নেতৃবৃন্দ হরতাল প্রত্যাহারের জন্য অনুরোধ জানান।